মাগরিবের পর পাঁচ নিয়তে দুই রাকাত নফল নামাজ: পাঁচটি গুরুত্বপূর্ণ আমল

Estimated reading time: 2 minutes
Article views: 16

প্রতিদিন মাগরিবের পরে পাঁচ নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়া উচিত। নফল নামাজের ক্ষেত্রে নিয়তের স্বাধীনতা দেওয়া আছে। যে কয়েকটা নিয়ত করবে সওয়াব তত বেশি মিলবে। মাগরিবের পরে এজন্য যে, দিনের শুরু হয় মাগরিবের পর থেকে। আগামী দিন শুরু হবে আজকের সূর্য অস্তমিত হওয়ার পর থেকে। এজন্য মাগরিবের পর পর পড়া উচিত:


১। সালাতুত তাওবা: সারা দিনে ২৪ ঘণ্টায় যা গুনাহ হয়েছে তো এই গুনার জন্য আল্লাহ্ তাআলার কাছে মাফ চাওয়া। যে আয় আল্লাহ, আর গুনাহ করবো না। আর গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দাকে হক বুঝিয়ে দেওয়া।

২। সালাতুশ শোকর: আল্লাহপাক যে আমাদেরকে কত নেয়ামত দান করছেন, এই নেয়ামত গুনে কখনোই শেষ করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নেয়ামতকে ভোগ করতেছি। আল্লাহ্ তায়ালা আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, শক্তি দিছেন। পাগল বানান নাই, ভারসম্যহীন করেন নাই। আকল দিয়েছেন। আর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ ঈমান দিয়েছেন। এজন্য প্রতিদিন এর জন্য দুই রাকাত সালাতুশ শোকর আদায় করা উচিত।

৩। সালাতুল ইস্তেআজা: ইস্তেআজা অর্থাৎ আশ্রয় চাওয়া। আল্লাহতালা কাছে আশ্রয় প্রার্থনা করা। যে, আল্লাহ আগামী দিন পর্যন্ত আমি আপনার কাছে সমস্ত নাফারমানি, গুনাহ, শয়তানের ধোকা, ওয়াসওয়াসা, নফসের খারাপ কুমন্ত্রণা ইত্যাদি থেকে এমনকি বালা-মুসিবত, রোগ-শোক, সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমি আপনার কাছে পানাহ চাইতেছি।

৪। সালাতুল ইস্তেখারা: ইস্তেখারা মানে হলো মঙ্গল কামনা করা। আল্লাহর কাছে ইস্তেখারা করা, এই নিয়তে ইস্তেখারা করা যে, আল্লাহ আগামী দিন পর্যন্ত আমি যতগুলো কাজ করবো, সবগুলোর মধ্যে আমি আপনার খায়ের তলব করতেছি। আমি আপনার থেকে মঙ্গল কামনা করতেছি। সঠিক সিদ্ধান্তে যেনো আমি উপনীত হতে পারি। ধোঁকায় না পড়ি। বা অন্য কোন অপৃতিকর অবস্থায় যেনো আমি কোনো কর্ম বা কোনো জায়গায় না
যায়। এজন্য সালাতুল ইস্তেখারা পড়া উচিত।

৫। সালাতুল হাজাত: আল্লাহ্ যা কিছু আমার প্রয়োজন আপনি আসানের সাথে ইজ্জতের সাথে তা ব্যবস্থা করে দেন। অনেকের টাকা আছে কিন্তু পায় না। টাকা নিয়ে গিয়েছে কিন্তু পায় না বলে যে শেষ হয়ে গেছে। অথবা শেষ হয় নাই। ভালো জিনিস মিললো না, খারাপটা মিলে গেছে। এজন্য আল্লাহর কাছে প্রতিদিন সালাতুল হাজাত পড়া চাই। আল্লাহ আমার জুরুয়াত গুলাকে আপনি ইজ্জতের সাথে, আসানের সাথে পুরা করে দেন। তো ব্যক্তিগত জুরুয়াত, পারিবারিক জুরুয়াত, প্রাতিষ্ঠানিক জুরুয়াত, আল্লাহ আপনি আসানের সাথে পুরা করে দেন।

এইজন্য প্রতিদিন মাগরিবের পরে দুই রাকাত কমপক্ষে পাঁচ নিয়তের সাথে দুই রাকাত নামাজ পড়া চাই। এক নাম্বারে সালাতুত তাওবা, নাম্বার দুই সালাতুশ শোকর, নাম্বার তিন সালাতুল ইস্তেআজা, নাম্বার চার সালাতুল ইস্তেখারা এবং নাম্বার পাঁচ সালাতুল হাজাত। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তৌফিক দান করুন। আমীন।

— উস্তাদ মুফতি আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top